যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা: বিয়ের আসরে নিহত ৬, প্রাণ গেল ৭ মাসের শিশুর

শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগ | গণ আওয়াজ

চলতি যুদ্ধবিরতি চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সেখানে সমবেত হয়েছিলেন। এই হামলায় বর ও প্রকৌশলী মুহান্দ ওসমান ফারওয়ানাও নিহত হয়েছেন, যার কয়েক ঘণ্টা পরেই বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলি সেনার গুলিতে মাত্র ৭ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গত অক্টোবর থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি বাহিনী শত শত বার চুক্তি লঙ্ঘন করেছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই বেসামরিক নাগরিকদের ওপর এই পদ্ধতিগত সহিংসতা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *