মার্কিন কর্মকর্তাদের হোটেলকক্ষে ইসরায়েলের আগ্রাসী নজরদারি: ওয়াশিংটনে তীব্র আতঙ্ক

শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগ | গণ আওয়াজ

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর খোদ মিত্রদেশ ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরির চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন গণমাধ্যম ‘এনবিসি নিউজ’। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে হোয়াইট হাউজের অভ্যন্তরীণ কৌশল এবং কূটনৈতিক আলোচনার গোপন তথ্য হাতাতে ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (DIA) ইসরায়েলকে আমেরিকার জন্য একটি ‘গুরুতর গোয়েন্দা হুমকি’ (Critical Espionage Threat) হিসেবে তালিকাভুক্ত করেছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, মার্কিন কর্মকর্তারা এখন ইসরায়েল সফরের সময় হোটেলকক্ষে বসে কোনো সংবেদনশীল কথা বলতে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই নজরদারি এড়াতে বর্তমানে মার্কিন কর্মকর্তাদের বাধ্যতামূলকভাবে ওয়ান-টাইম ব্যবহারের ‘বার্নার ফোন’ এবং সম্পূর্ণ ক্লিন ল্যাপটপ ব্যবহার করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার কূটনৈতিক আস্থার ক্ষেত্রে এই ঘটনা বড় ধরনের ফাটল ধরাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এনবিসি নিউজ এবং ওয়াইনেট নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *