১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ, ১৭–১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার

শেয়ার করুন

নির্বাচনের ফলাফলের গেজেট সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও জানিয়েছেন, আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, রমজান শুরুর আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। ফলাফলের গেজেট প্রকাশের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে নতুন সরকার শপথ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই গেজেট নোটিফিকেশন প্রকাশের লক্ষ্য রয়েছে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ও সন্তোষজনক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *