মুন্সিগঞ্জে ককটেল বিস্ফোরণ ও কেন্দ্র দখলের চেষ্টা: ২১ ককটেল ও বন্দুক উদ্ধার, আটক ৬

শেয়ার করুন

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকায় একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। একই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ইমরান হোসেন (৩৪), হাবু মাঝি (৪৫), জয় মাঝি ওরফে পারভেজ মাঝি (২৫), কামাল সরকার (৪০), রহমত মাঝি (৩৯) এবং নাহিদ শিকদার (৩৮)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ককটেল বিস্ফোরণের পরপরই এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়। এ সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পাশের আলু ক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পাঁচজনকে আটক করা হয়। এর আগে আরও একজনকে আটক করা হয়েছিল।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি একনলা বন্দুক এবং ২১টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

১৯ বীর মাওয়া সেনানিবাসের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাভেদ জানান, আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *