সাত ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ, অভিযোগের মধ্যেই শেষ ভোটগ্রহণ

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের প্রথম সাত ঘণ্টায় প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রের তথ্য পাওয়া গেছে। এসব কেন্দ্রে ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা নয় ঘণ্টা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্ধারিত সময় শেষে যেসব ভোটার লাইনে ছিলেন বা কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন, তাদের ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকে।

সারাদিন বিভিন্ন অভিযোগ ও বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারই প্রথম সংসদ নির্বাচনের দিন গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো পোস্টাল ভোট ব্যবস্থাও চালু করা হয়।

নির্বাচন চলাকালে খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় মহিবুজ্জামান কচি নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *