নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবি, মো. সাহাবুদ্দিনকে অপসারণ চেয়ে আইনি নোটিশ।

শেয়ার করুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ‘জুলাই’ প্রসঙ্গে দেওয়া এক বক্তব্যকে সাংবিধানিক দায়িত্ব ও রাষ্ট্রপতির শপথের পরিপন্থি দাবি করে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ নোটিশ পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির সাম্প্রতিক বক্তব্য শপথ ভঙ্গের শামিল। ফলে সংবিধান অনুযায়ী তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের উদ্যোগ নেওয়া প্রয়োজন। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে এখনো রাষ্ট্রপতি কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *